‘গত ২ বছরে দেশে নোকিয়ার বাজার বেড়েছে ৩ গুণ’

১৬ জুলাই, ২০১৯ ১৪:২৭  
নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গ্রাহক সন্তুষ্টির মধ্য দিয়ে গত দুই বছরে বাংলাদেশের বাজারে নোকিয়ার বাজার বেড়েছে ৩ গুণ। মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকার একটি স্থানীয় হোটেলে নোকিয়ার নতুন দুইটি ফোনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য জানান এইচএমডি গ্লোবাল বাংলাদেশের হেড অব বিজনেস ফারহান রশিদ। অনুষ্ঠানে দুই দিনের ব্যাটারি লাইফসহ ৬.২৬ ইঞ্চি পর্দার ৩.২ সহ আরো একটি নতুন মডেলের স্মার্টফোন দেশের বাজারে অবমুক্ত করে এইচএমডি গ্লোবাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাকিবুল কবির এবং এইচএমডি গ্লোবাল বাংলাদেশের মার্কেটিং লিড ইসফাত জহুর ও দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক। অনুষ্ঠানে ফারহান রশিদ বলেন, স্মার্টফোন ব্যবহারের পদ্ধতিতে আমূল পরিবর্তন আনতেই বিভিন্ন ফিচারের সমন্বয় ঘটিয়ে এই ফোন দুটি বাংলাদেশের বাজারে অবমুক্ত করা হচ্ছে। ফারহান রশিদ বলেন, “আমরা বিশ্বাস করি মোবাইল প্রযুক্তির সর্বশেষ এবং অসাধারণ উদ্ভাবনগুলো থাকা উচিত সবার হাতের নাগালে । নোকিয়া ২.২ এর ফিচারগুলোর মধ্যে আছে বায়োমেট্রিক ফেস আনলক, এআই ইমেজিং, সেলফি নচ, গুগল লেন্স এবং ডেডিকেটেড গুগল অ্যাসিসটেন্ট বাটন, এসব ফিচারের মাধ্যমে ফোন ব্যবহারের পদ্ধতিতে আমরা আমূল পরিবর্তন আনতে চাই।” তিনি আরও বলেন, “নোকিয়া ৩.২ স্মার্টফোনে আছে এখনও পর্যন্ত আমাদের স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে বড় ডিসপ্লে এবং এর মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন কাজ সেরে নিতে পারবেন চোখের ওপর বাড়তি চাপ ছাড়াই। নিরাপত্তার জন্য ফোনটির পেছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও এই ফোনে থাকছে নোটিফিকেশন লাইট, প্রতিটি নোটিফিকেশনের খবর দেবে এটি। ফলে একজন ব্যবহারকারী সহজেই বুঝতে পারবেন কখন ফোন আনলক করতে হবে এবং অ্যাপ চেক করতে হবে।”